খুব শিগগীর প্রজেক্টের পাতাটার চারদিকে একটু চোখবুলিয়ে নিন...নতুন কিছু দেখছেন না? বাঁ-দিকে পাতার খানিকটা নিচে জল্পাই রঙের বাক্সটাতে টিগ-বাংলার টুইটার ফীড আসছে! আমরা এখন টুইটারে-ও। প্রতিদিনের খবরাখবর সরবরাহ করবে টুইটার। আপনি যদি দেখতে চান আমরা কতদুর এগিয়েছি, প্রজেক্ট পেজটা একবার ঘুরে যেতে পারেন...একঝলকে সারা দিনের গরমাগরম খবর।
আমাদের ফলো করুন TIG_Bengali নামে।
কিম্বা অনুবাদক-রা আপনাদের কাজের আপডেট টুইট করতে থাকুন। যেমন আমাদের টিমের আনোয়ার হয়ত লিখবে" ৫৪৪ টা ফ্রেজ একবারে করে ফেললাম!!!!...Translation is Addictive" । বলতে গেলে টুইটার ফীডগুলো ট্রান্সলেশন প্ল্যাটফর্মের দৈনন্দিন কাজকর্মের সঙ্গে আপনাদের একটা যোগসূত্র স্থাপন করবে...অনেকেই জিজ্ঞাসা করেন, কেমন চলছে, কদ্দুর এগোলো...এবার আর উত্তরের অপেক্ষা করতে হবেনা!
এবার দুটি আভ্যন্তরীন ঘোষনা -
>টিগ_বাংলা দলের থেকে টুইটার ফীড যারা দিতে চান তারা গ্রুপে ইমেল করুন, তাদের পাসোয়ার্ড জানানো হবে।
>দ্বিতীয়ত, প্রজেক্ট-পাতার নতুন আরেকটি সঙ্কলন হল 'আলাপ'...এই থ্রেডটি সৃষ্টি করা হয়েছে, আমাদের পরিচয় ও আদানপ্রদান আরেকটু বাড়ানোর জন্য। প্রজেক্টের সাথে যুক্ত যে কেউই এখানে পোস্ট করতে পারেন।
কি বলেন?
~দেবশ্রী